ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৫
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার, এসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মামুন, মোঃ জহিরুল ইসলাম (২৮) এবং মোসাঃ ঝর্ণা বেগমকে গ্রেফতার করা হয় । এছাড়া পূর্বের মাদক মামলায় মোঃ রাতুল ওরফে আতিকুল হাসান এবং মোবাইল কোর্টের মামলায় জাহিদুল ইসলাম মিঠু (৪৬)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।