ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে ইমেজ মেরামতে ইসরাইলের মিলিয়ন ডলারের প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ২১:৫৭:৫৪
এআই দিয়ে ইমেজ মেরামতে ইসরাইলের মিলিয়ন ডলারের প্রকল্প এআই দিয়ে ইমেজ মেরামতে ইসরাইলের মিলিয়ন ডলারের প্রকল্প
নিজস্ব প্রতিবেদক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মে ইসরাইলকে ইতিবাচকভাবে তুলে ধরতে বহুমিলিয়ন ডলারের একটি উদ্যোগ নিয়েছে দেশটি। এ কাজকে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগীকে নিয়োগ দিয়েছে ইসরাইল। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর ইসরাইল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান ডিজিটাল কৌশলবিদ ব্র্যাড পার্সকেলকে নিয়োগ দেয়। ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী প্রচারণা পরিচালনা করা পার্সকেলকে অনলাইন প্রচারণার দায়িত্ব দেওয়া হয়।

তার কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এআই প্ল্যাটফর্মগুলোকে প্রভাবিত করা। যেগুলো তার মতে ইসরাইল সম্পর্কে সমালোচনামূলক বা নেতিবাচক তথ্যের ওপর ব্যাপকভাবে নির্ভর করছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর মোকাবিলায় পারস্কেলের দল এমন একটি প্রকল্পে কাজ শুরু করে যার লক্ষ্য ছিল এআই সিস্টেমগুলোকে দিয়ে ইসরাইলকে আরো অনুকূলভাবে চিত্রিত করানো।

প্রতিবেদনে বলা হয়েছে, পারস্কেলের দল অগ্রগতি দাবি করলেও, এখন পর্যন্ত তাদের কৌশলগুলো এআই-এর ফলাফলকে ঠিক কতটা প্রভাবিত করছে তা অনিশ্চিত।

এদিকে যুক্তরাষ্ট্রে ইসরাইল নিয়ে জনমত নেতিবাচক দিকে যাচ্ছে। পিউ রিসার্চের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বর্তমানে ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা আগের বছরে ছিল ৫৩ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ