ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৯ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে সিলেটের গোয়াইনঘাটে ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন মানিকগঞ্জ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৯:৪৮:৫০
র‌্যাব-৯ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে সিলেটের গোয়াইনঘাটে ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন মানিকগঞ্জ থেকে গ্রেফতার র‌্যাব-৯ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে সিলেটের গোয়াইনঘাটে ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন মানিকগঞ্জ থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে সিলেটের গোয়াইনঘাটে
ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন মানিকগঞ্জ থেকে গ্রেফতার


 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|

 ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ইয়াহিয়া (২২) সিলেট জেলার গোয়াইনঘাট
থানাধীন নাইন্দা হাওর এলাকার বাসিন্দা| ভিকটিমসহ ০৭ জন ব্যক্তি যৌথভাবে ১২০ বিঘা জমিতে
তরমুজের চাষাবাদ করতেন| পর্যায়ক্রমে তারা সকলে রাত দিন তরমুজ ক্ষেত পাহারা দিতেন ও পরিচর্যা
করতেন| গত ০৫/০৩/২০২৬খ্রি. তারিখ রাত্রে ভিকটিম ও তার সহকর্মী ০২ জন ব্যক্তি তরমুজ ক্ষেতে
পাহারায় নিয়োজিত ছিলেন| পরের দিন গত ০৬/০৩/২০২৬খ্রি.তারিখ ইফতারের সময় ভিকটিম
বাড়িতে না আসায় তার স্ত্রীসহ পরিবারের লোকজন খোঁজ খবর নিতে শুরু করেন| ভিকটিমের সাথে
রাতে পাহারারত ০২ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কিছু বলতে পারেনি| ঐদিন
আনুমানিক রাত ২০.৪৫ ঘটিকার সময় ০২ জন ব্যক্তি ভিকটিমের পরিবারের লোকজনকে ফোন করে
জানায় যে, তারা পিয়াইন নদীতে মাছ শিকারকালে বিকট চিৎকার শুনতে পেয়ে টর্চ লাইটের
আলোতে দৌড়ে এগিয়ে যান এবং নদীতে ভিকটিমকে ডুবতে দেখে তাকে টেনে নদীর তীরে নিয়ে
আসেন| পরবর্তীতে পরিবারের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতাল সিলেটে রেফার্ড করেন|

সিলেটে নিয়ে যাওয়ার পথে রাত্রি অনুমান ২২.৪০ ঘটিকার
ভিকটিম মৃত্যুবরণ করেন| ভিকটিমের পরিবারের লোকজন ধারণা করেন যে, অজ্ঞাতনাম ব্যক্তিরা পরস্পর
যোগসাজসে ভিকটিমকে জোরপূর্বক বিষাক্ত কিছু খাইয়ে অজ্ঞান করে মৃত ভেবে লাশ গুম করার
উদ্দেশ্যে পিয়াইন নদীতে ফেলে দিয়েছে| উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সিলেট জেলার
গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| এরই প্রেক্ষিতে আসামিদের আইনের
আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে|
 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র‌্যাব-


, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৪ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ
আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায়
অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোয়াইনঘাট থানার মামলা নং-১৬, তারিখ-০৯/০৩/২০২৬
খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের গোয়াইনঘাটে ক্লুলেস হত্যা
মামলায় তদন্তে প্রাপ্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত
আসামি- আলী হোসেন (২০), পিতা- আমির উদ্দিন, সাং- নাইন্দা হাওর, থানা-গোয়াইনঘাট,
জেলা- সিলেট|
উল্লেখ্য যে, গত ২৮/০৩/২০২৬ খ্রি. তারিখে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত ০১ জন আসামিকে র‌্যাব-৯

কত..র্.ক গ্রেফতার করা হয়েছিল|

পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে
উক্ত মামলার অন্যান্য
আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ