ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরো এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৮:২৭:১৩
আরো এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান আরো এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই-ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর শনিবার সকালে তার সাজা কার্যকর করা হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স এবং তাসনিম এই খবর নিশ্চিত করেছে।

সরকারি তথ্যমতে, এরফান কিয়ানিকে ২০২৬ সালের জানুয়ারিতে বিক্ষোভ চলাকালীন ‘অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ চালানোসহ বেশ কিছু গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

ইসরাইল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

অন্যদিকে কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করেছে আইআরজিসি।

তাদের বিপ্লববিরোধী গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ