ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদের হয়ে কাজ করায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৬:২৬:০৩
মোসাদের হয়ে কাজ করায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর মোসাদের হয়ে কাজ করায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তার বিরদ্ধে জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভের সময় ইসরাইলের ‘এজেন্ট’ হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইরফান কায়ানি। তার বিরুদ্ধে বিক্ষোভের সময় ‘ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগ’ এবং ‘সন্ত্রাস সৃষ্টির’ অভিযোগ আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এ বিষয়ে ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত জানুয়ারিতে ইরানি মুদ্রার দরপতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হয় এবং জানুয়ারিতে তা তীব্র আকার ধারণ করে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ