ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৫:২৫:৩৭
খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, খাল বাঁচলে কৃষক বাঁচবে। খালগুলো সচল থাকলে কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারেন এবং জলাবদ্ধতাও কমে যায়। দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরা সেচ দেওয়া ও জমির অতিরিক্ত পানি নিষ্কাশনে সমস্যায় পড়ছিলেন। তাই কৃষকের সুবিধার কথা চিন্তা করেই এই পরিষ্কার কার্যক্রমে নেমেছি।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার কোটালীপাড়া উপজেলায় সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, কৃষকের সমস্যা সমাধানে এমন উদ্যোগ সময়োপযোগী। মানুষের উপকারে আসে—এমন সকল কাজ আমরা এস এম জিলানী ভাইয়ের নেতৃত্বে অব্যাহত রাখতে চাই।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, কাজী অমিত মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পরিষ্কার অভিযানে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ