নতুন বাংলাদেশ স্বৈরাচারী কায়দায় চলবে না
নতুন বাংলাদেশ স্বৈরাচারী কায়দায় চলবে না
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেরুন নেসার বাবা মোশারফ হোসাইন বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ স্বৈরাচারী কায়দায় চলবে না। যদি শহীদদের দাবি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা না হয়, তবে ১১-দলীয় জোটের ডাকে মানুষ আবাবিল পাখির মতো রাজপথে নেমে আসবে।
শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোশারফ হোসাইন বলেন, আন্দোলনে যাদের চোখ নেই, হাত নেই কিংবা পা নেই—তাদের দিকে তাকাতে পারছি না। তারেক রহমান আপনি জটিলতা তৈরি করবেন না। আপনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে ওয়াদা করেছেন, তা অবিলম্বে পূরণ করুন। আপনার মাকে আমরা শ্রদ্ধা করি। হাসিনা ক্ষমতায় থাকলে আপনার মায়ের জানাজা তো দূরের কথা, দেশে কবরও দিতে দিত না। আপনার বাবার কবরও হয়ত রক্ষা পেত না। আজ আমাদের সন্তানদের আত্মত্যাগের কারণেই আপনারা দেশে আসতে পেরেছেন।
তিনি বলেন, আমাদের আত্মত্যাগকে খাটো করে দেখবেন না। আপনাকে ভালোবাসি বলেই বলছি, দেশটা ভালোভাবে চালান। স্বৈরাচারী হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। একবার রাজপথে নামলে আমরা কয়জন মরব তা ভাবব না, কিন্তু আপনারা পালানোর জায়গা পাবেন না। তাই অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের দাবি বাস্তবায়ন করুন। নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলাই আপনাদের প্রতি আমাদের শহীদ পরিবারগুলোর দাবি।
নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com
কমেন্ট বক্স