ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা থাকলে ইসলামাবাদ যেতে প্রস্তুত ভ্যান্স

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১১:৩২:২৮
ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা থাকলে ইসলামাবাদ যেতে প্রস্তুত ভ্যান্স ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা থাকলে ইসলামাবাদ যেতে প্রস্তুত ভ্যান্স
নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হলে তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল। তবে যুক্তরাষ্ট্রের বৈঠক করবে না বলে জানিয়েছে তারা তারা ।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি অ্যালেন ফিশার বলেন, ওয়াশিংটন ডিসিতে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইসলামাবাদে আলোচনাগুলো হওয়ার সুযোগ করে দিতে জেডি ভ্যান্সকে মূলত একপাশে সরিয়ে রাখা হয়েছে। তবে তার মতে, বিষয়টা ঠিক তেমন নয়।

তিনি বরেন, যুক্তরাষ্ট্র ইরানীদের বক্তব্য শুনতে চায় এবং যদি সেখানে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য ও চুক্তির দিকে অগ্রসর হওয়ার মতো অগ্রগতি হয়, তাহলে চুক্তিটি চূড়ান্ত করতে জেডি ভ্যান্স এবং মার্কো রুবিওকে ইসলামাবাদে ডেকে পাঠানো হবে।

স্পষ্টতই ইসলামাবাদে আলোচনার মতো গুরুত্বপূর্ণ কিছু ইস্যু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সিদের বিষয়েও আলোচনা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালিসহ আরো কিছু অমিমাংসিত বিষয় রয়ে গেছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ