ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ২১:৪৫:২৩
গুরুদাসপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ গুরুদাসপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুরুদাসপুর থানার এসআই মো. এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. শুভ ইসলামের বসতঘরে মাদক কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহারাজপুর গ্রামের মো. শুভ ইসলাম (২২), মো. রাব্বি হোসেন, ধানুড়া গ্রামের মো. হাসিবুল ইসলাম (২১), একই গ্রামের মেহেদী হাসান এবং ঝাউপাড়া গ্রামের মো. বানী মোল্লা।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ২০.৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের শুক্রবার আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. মুনজুরুল আলম বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ