ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ২০:৫৮:২০
নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ.লীগ নেতা আটক নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ.লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখল ও সরকারি গাছ কাটার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে নরসুন্দা নদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল করে সেখানে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড়ে থাকা প্রায় ১০ থেকে ১৫টি ফলজ ও বনজ সরকারি গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশ পুলিশ-এর কাছে সোপর্দ করে।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, মাহতাব উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে নদী দখল ও গাছ কেটে আসছিলেন। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ