ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মিনিটের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের খরচ দুই লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৯:২৭:৪০
এক মিনিটের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের খরচ দুই লাখ টাকা এক মিনিটের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের খরচ দুই লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ । এক মিনিটের মিছিল করতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যয় হয়েছে দুই লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে এক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা ।

জানা গেছে, সকালে কয়েকজন যুবক মহাসড়কে মিছিল করে । তখন স্থানীয়রা ধাওয়া দিলে সবাই দৌঁড়ে পালিয়ে যায় ।

নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী জানান, এক মিনিট মিছিলের জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে । মাইক্রোবাসে করে অন্য উপজেলা থেকে ভাড়া করে আনা হয় আমাদের। টাকার বিনিময়ে মিছিল করি । এক মিনিটের মিছিলে খরচ হয়েছে দুই লাখ টাকা।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোথায় মিছিল করেছে এখনও সনাক্ত করতে পারেনি । আমরা চেষ্টা করছি ।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ