ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৯:১৯:৫৩
বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানার কাশিপুরে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মো. আব্দুস সাত্তার গুরুত্বর আহত হন।

 

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি পালিয়ে গেলেও তার নম্বরটি সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ