ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তলসহ ‘কুখ্যাত’ মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৭:৪৪:১৫
বিদেশি পিস্তলসহ ‘কুখ্যাত’ মানব পাচারকারী আটক বিদেশি পিস্তলসহ ‘কুখ্যাত’ মানব পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে বিদেশি পিস্তলসহ একজন ‘কুখ্যাত’ মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১টি ৭.৬৫ মি. মি. বিদেশি পিস্তলসহ একজন কুখ্যাত মানবপাচারকারীকে আটক করা হয়।

আটক মানবপাচারকারী ইয়াসিন (২৮) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আনজল হোসেন ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ