ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে মাদারীপুর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৭:৩৪:২৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে মাদারীপুর থেকে গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে মাদারীপুর থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক


গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে মাদারীপুর থেকে গ্রেফতার
 
| বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
 
বাদীর দায়েরকৃত এজাহার হতে জানা যায় যে, বাদী শ্রী সাধন বর্মন এবং ধৃত আসামি পাড়া প্রতিবেশী। বাদীর পরিবারের সাথে ধৃত আসামির পরিবারের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমি-জমা সংক্রান্ত  বিষয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ইং ২৪/১০/২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ধৃত আসামি ও তার সহযোগী ৪/৫ জন অজ্ঞাতনামা আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি  জনতায় দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোড়া, রামদা, কোদাল ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে  বাদীর বসত বাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করে  ভিকটিম বাদল চন্দ্র বর্মন (৪৩) এর উপরে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে মাথার উপরে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করলে ভিকটিম ঘটনাস্থলেই মুমূর্ষু অবস্থায় জ্ঞান হারায়। পরবর্তীতে বাদীর আত্মীয় স্বজন ভিকটিম বাদল  চন্দ্রকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।গত ইং ২৪/১০২০২৫ তারিখ বিকাল ৪.৫৩ ঘটিকায় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় একটা হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৫, তারিখ-২৭/১০/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০।
 
 
 
 ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক  হত্যাকান্ড হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়|
 
 সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর একটি যৌথ আভিযানিক দল ইং ২৩/০৪/২০২৬ তারিখ বিকাল ৪.২০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন কানাগাছিরা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক প্রধান আসামি ১। শ্রী সপ্তম চন্দ্র বর্মন (২০), পিতা-শ্রী কানাই লাল বর্মন, সাং-কোড়াগাছা (হিন্দুপাড়া), থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ