ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৬:৫৯:৩৭
চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গৌরীপুরে মজুতদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানালেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘যে সকল ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় নিত্যপণ্য অবৈধভাবে মজুত করে বাজারে মূল্য বৃদ্ধি করেন, তারা দেশ ও জাতির শক্রু।

তিনি আরও বলেন, ইসলামে এই মজুতদারি ব্যবসাকে হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর সরকার মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। আপনারা যেমন হালাল ব্যবসা করবেন তেমনি বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। চাঁদাবাজ যে বা যে দলেরেই হোক তার বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর কাছে তথ্য দিন।

সভায় ত্রাণ প্রতিমন্ত্রী গৌরীপুরের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করার চেষ্ঠা করছেন বলে জানান। এসময় তিনি উপজেলার পৌর এলাকায় শিশুদের জন্য ১ টি বিনোদন পার্ক নির্মাণেরও ঘোষণা দেন।

গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আহবায়ক মো. মাহবুবুল আলম ফারুকের সভাপতিত্বে সদস্য সচিব- মো. আলী আকবর আনিচের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিসিআইসি সার ডিলার সভাপতি মো. মুক্তার উদ্দিন চৌধুরী, ধান ও পাট ব্যববসায়ী সমিতির সভাপতি আলী আহাম্মদ, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল প্রমূখ।

একই দিন দুপুর ১ টায় উপজেলার পৌর এলাকার বাজার সড়ক কাজের উদ্বোধন করেন প্রতি মন্ত্রী । এসময় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আমীন পাপ্পা, সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ