ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৬:৪৮:২৭
​বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ​বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

এম মনির চৌধুরী রানা 

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
ডা. তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, থানার সেকেন্ড অফিসার জুয়েল রানা, ডা. সুফিয়ান সিদ্দিকী, ডা. সৌরভ সরকার, ডা. ফারহানা নূর শান্তা, ডা. স্বরূপানন্দ চক্রবর্তী, ডা. রাজশ্রী চৌধুরী, ডা. আয়াজ মাহমুদ, জাহাঙ্গীর আলম, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মো. মহিউদ্দিন।
বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ