ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়ক ঘেঁষে পাথর ভাঙার কারখানা, পরিবেশের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৬:০৭:৪৬
মহাসড়ক ঘেঁষে পাথর ভাঙার কারখানা, পরিবেশের ক্ষতি মহাসড়ক ঘেঁষে পাথর ভাঙার কারখানা, পরিবেশের ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা এলাকায় মহাসড়ক ঘেষে অনুমোদন ছাড়াই আল-মদিনা ওয়াশ প্ল্যান নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে পাথর ভাঙানোর অভিযোগ উঠেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেষে প্রতিনিয়ত এসব পাথর ভাঙানোর কারণে মানুষের ঘরবাড়ি, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান সংলগ্ন হওয়ায় মারাত্মক শব্দদূষণের পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্যের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে চলছে বিভিন্ন ধরনের পাথর ভাঙানোর কাজ। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তারা এ ব্যবসা করছেন। পাথর ভাঙানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিও নেই তাদের কাছে।

তবুও দিনে-রাতে চলছে পাথর ভাঙানোর কাজ। এতে করে একদিকে যেমন শব্দদূষণ হচ্ছে অপরদিকে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। শ্রমিকদেরও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়।

ওই এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, মেশিনের শব্দ আর ধুলাবালিতে আমাদের খুব কষ্ট হয়। দোকানগুলোতে ধুলাবালি এসে ভরে যায়। সড়ক দিয়ে যেতেও ধুলাবালির কারণে অসুবিধা হয়। আমরা চাই এটি কোনো উন্মুক্ত স্থানে নেওয়া হোক।

আল মদিনা ওয়াশ প্ল্যান নামক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুমন খান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে পাথর ভাঙার কাজ করছি। এগুলো ভাঙার জন্য ট্রেড লাইসেন্স করা আছে। তবে অন্যান্য কাগজপত্রাদির প্রয়োজন আছে কি না তা তিনি জানেন না।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাদের লোক পাঠিয়ে খোঁজ নিয়ে অসঙ্গতি পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, তিনি এ কর্মকাণ্ডের ব্যাপারে অবগত নন। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ