ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু


আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৬:০০:২১
সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার সেখানে পবিত্র জুমার নামাজ শেষে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে দলটির শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতার পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় চীফ হুইপ, ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এর আগে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়া শুরু করেন। তারা সেখানেই পবিত্র জুমার নামাজ আদায় করেন। বিকেল পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ