ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত।।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ২০:৫২:৪৮
​লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক  সভা অনুষ্ঠিত।। ​লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত।।

একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা -এই শ্লোগানে দেশব্যাপী শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বাস্তবায়নের নিমিত্ত জেলা কমিটির প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


লালমনিরহাট জেলা প্রশাসক ও  নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর সভাপতি মুহ:রাশেদুল হক প্রধান এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া। এ সভায় নতুন কুঁড়ি স্পোর্টস কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান সহ জেলা ক্রীড়া সংস্থার লোকজন,বিভিন্ন দফতরের কর্মকর্তা,ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


এ সভায় সভাপতি জানান, ফুটবল,ব্যাডমিন্টন, ক্রিকেট,দাবা,কাবাডি,মার্শাল আর্ট,অ্যাথলেটিক্স,সাঁতার এই ৮টি খেলা অনুষ্ঠিত হবে।১২-১৪বছর বয়সী শিক্ষার্থীদের কে এ এসব খেলায় অংশগ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিলের মধ্যে notunkurisports.gov.bd অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ