ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নেত্রকোণায় ফিলিং স্টেশনে অনিয়ম ও বিশৃঙ্খলা, পৃথক অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ২০:১০:৪১
​নেত্রকোণায় ফিলিং স্টেশনে অনিয়ম ও বিশৃঙ্খলা, পৃথক অভিযানে জরিমানা ​নেত্রকোণায় ফিলিং স্টেশনে অনিয়ম ও বিশৃঙ্খলা, পৃথক অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার পূর্বধলা ও কেন্দুয়া উপজেলায় পৃথক অভিযানে অনিয়মের অভিযোগে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এসব অভিযান পরিচালনা করা হয়।

পূর্বধলা উপজেলা সদরের গিরিপথ ফিলিং স্টেশনে বোতলজাত করে ডিজেল তেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তাসনীম জাহান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গিরিপথ ফিলিং স্টেশনে বোতলজাত করে ডিজেল বিক্রির অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানের সময় গাজীপুরের একটি প্রতিষ্ঠানের কাছে এভাবে ১ হাজার লিটার ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়।
পরে জব্দ করা ১ হাজার লিটার ডিজেল সরকারি খাল খনন কাজে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

অন্যদিকে, কেন্দুয়া উপজেলার একটি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডবহির্ভূত মোটরসাইকেল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

খবর পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাঁচজনকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ