ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১৯:১৭:৪৪
হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের রিমান্ডে হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে উত্তরা পূর্ব থানায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম।

এ আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই আসামি মামলার ঘটনার সাথে জড়িত মর্মে জানা যায়। তদন্তকালে আরও জানা গেছে, আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য তার নির্দেশে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। এই মর্মে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. আফজাল নাছেরকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর একাধিক মামলায় কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ভিকটিম মাহমুদুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশগ্রহণ করেন। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা বেআইনিভাবে অস্ত্র সজ্জিত হয়ে তাদের উদ্দেশ্যে গুলি বর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগিনা মাহমুদুল হাসানের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনার রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলাটি দায়ের করে তার পরিবার।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ