নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে চলন্ত ট্রেনে র্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবা জব্দসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৪/২০২৬ তারিখ রাত ১০.১০ ঘটিকায় দিনাজপুর রেলওয়ে থানাধীন সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন হতে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ‘খ’ বগির ০৪ নং এসি কেবিনে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদ্বয়ের দেহ তল্লাশিকালে নীল রংয়ের এয়ার টাইট পলি ব্যাগের ভিতর রক্ষিত ৩৮৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা জব্দসহ মাদক ব্যবসায়ী ০১। মোঃ আসলাম আলী (৪৮), পিতা- মৃত সাজদার মোল্লা এবং ০২। মোঃ হৃদয় ইসলাম রনি (২৭), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, উভয় সাং- কালিকাপুর, থানা- বাগাতিপাড়া, জেলা- নাটোর'দের গ্রেফতার করতে সক্ষম হয়।
। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত দিনাজপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।