ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১৩:১১:৫৩
দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় খাল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রামনগর সংযোগ সেতুর নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কের পাশের একটি খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ