ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১২:৫০:৪৭
শেয়ারবাজারে দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন শেয়ারবাজারে দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন


নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় যেকটি সিকিউরিটিজ দাম বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যকের দাম কমেছে। এতে আলোচিত সময়ে এক্সচেঞ্জটির মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রথম দুই ঘন্টায় প্রায় ৪৩০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

 
 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। বেলা ১১টার পর ধীরে ধীরে বেশ কিছু শেয়ার দরপতনের তালিকায় নাম লেখায়। বেলা ১২টা পর্যন্ত দরতপনের তালিকা আরো বড় হয়।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে মোট ৩৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৮৫টির দাম, আর অপরিবর্তিত রয়েছে ৭৫টির দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় মোট ৪২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। বুধবার পূর্ণ কার্যদিবসে (৪ ঘণ্টায়) এক্সচেঞ্জটিতে দুই মাসের বেশি সময় পর হাজার কোটি টাকার (১০৫৬ কোটি ৩৬ লাখ) বেশি লেনদেন হয়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ