ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী


আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১১:২৩:১৪
সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ইসরাইলি হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি দক্ষিণ লেবাননে সাংবাদিকদের লক্ষ্য করে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সালাম বলেছেন, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা, উদ্ধারকারী দলকে তাদের কাছে পৌঁছাতে বাধা দেওয়া এবং তাদের পৌঁছানোর পর একই স্থানে পুনরায় হামলা চালানো ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’।

তিনি বলেন, সাংবাদিকরা যখন তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, তখন তাদের ওপর এই ধরনের হামলা এখন আর এই অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ‘পরিকল্পিত পদ্ধতিতে’ পরিণত হয়েছে যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে।

বুধবার দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি ভবনে ইসরাইলের বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন আমাল খলিল। পরে তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ