ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ২০:০৪:৩১
শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে তাহমিদুর রহমান নামে এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রশাসন। তারা হলেন, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান, দাইপুকুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

অভিযোগে উল্লেখ্য, এসএসসি পরীক্ষার প্রথম দিন কানসাট সোলেমান মিঞা ডিগ্রী কলেজের ৮ নম্বর কক্ষে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তাদেরকে ভুল প্রশ্নপত্র দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ডে তাদের আবার মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রে দায়িত্বরত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ