ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের প্রতারণা মামলায় পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত ০১ জন আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ১৮:২৭:০৯
রংপুরের প্রতারণা মামলায় পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত  ০১ জন আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রংপুরের প্রতারণা মামলায় পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত ০১ জন আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদক



রংপুরের প্রতারণা মামলায় পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত  ০১ জন আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর চেক জালিয়াত,হত্যা, অপহরণ, ধর্ষণ,প্রতারণা, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
 এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১ সিপিএসসি,গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল ২১/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮.২০ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মসজিদ মার্কেট নওজোড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলা নং-১৪৩/২৪ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড, মূলে অসৎ উদ্দেশ্যে প্রতারণা মামলায় পাঁচ বছর দুই মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামী মানিক চন্দ্র মহন্ত (৪৪), পিতা- করুনা কান্ত মহন্ত, সাং-একবারপুর উত্তরপাড়া, থানা-পীরগঞ্জ,  জেলা-রংপুরকে  গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা,ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারী, চেক জালিয়াতিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ