রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে মধুপুর ইউনিয়ন ধর্মপুরে নারীর বাড়িতে হামলা ভাংচুর অভিযোগ। মঙ্গলবার ২১ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেহেনা বেগমে বদরগঞ্জ থানায় আজকার আলীকে প্রধান করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ উল্লেখ রয়েছে, ভুক্তভোগী নারীর বাসা আর বিবাদীদের বাসা পাশাপাশি। পূর্ব থেকে থেকেই বিবাদীর সঙ্গে বিরোধ চলছিল নারীর। লিখিত অভিযোগ ঐ নারী উল্লেখ রয়েছে আমি অসহায় হওয়ার সুযোগে বিবাদীরা বিভিন্ন সময়ে ভয়ভীতি হুমকি দেওয়ার অভিযোগ করেন।মঙ্গলবার ঘটনার দিনে বিবাদীরা একজোট হয়ে আমার বাসায় হামলা ভাংচুর ও লুটপাট চালায়।এ সময় বাসায় আমি ও আমার মা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। বিবাদীরা যাওয়ার সময় আমার বাড়ির সামনে লাগানো শতাধিক গাছ কর্তন করে দিয়ে যান। ঘটনার সময় ভুক্তভোগী ঐ নারী পুলিশে খবর দিলে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত হয়
মঙ্গলবার সরজমিন যেয়ে ভুক্তভোগী ও তার মা সাংবাদিককে জানান,আজকার আলী ও তার লোকজন দীর্ঘদিন থেকে আমাদের উপর অত্যাচার করে আসতেছে বিভিন্ন সময় আমাদের জমি দখলের হুমকি দিয়ে আসিতেছে। আজ মঙ্গলবার আমাদের বাসা বাড়িতে ঢুকে দরজা জানালা ভাঙচুর চালায়। আমরা ভয়ে বাড়ি হতে বের হতে পারছি না। আমরা দেশের সরকারের কাছে নিরাপত্তা চাই।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আজকার আলীর লোকজন বলেন,এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।তাদের সাজানো নাটক।বরং তারায় আমাদের জমির গাছপালা কেটে ফেলে উল্টো মিথ্যা অভিযোগ দেয়ার করছেন।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রদান করা হবে।