ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধান চাল গমের ক্রয়ের মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ১৩:০৭:২৪
ধান চাল গমের ক্রয়ের মূল্য নির্ধারণ ধান চাল গমের ক্রয়ের মূল্য নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
চলতি মৌসুমে বোরো ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ করবে সরকার।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান বোরো কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১২ লাখ টন সিদ্ধ চাল। এছাড়া ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে কেনা সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ