ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ১২:১৬:৪৮
​অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ​অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এম মনির চৌধুরী রানা 

 চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় অবৈধভাবে খাল ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার পেতন শাহ মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এসময় মোহাম্মদ সোহেল রানা (২৮), পিতা- মোঃ মনির হোসেন, পেতন শাহ মাজার সংলগ্ন, বোয়ালখালী পৌরসভা, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামকে খাল ভরাটের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাল ভরাটের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যা স্থানীয় পরিবেশ ও জলাবদ্ধতার জন্য হুমকিস্বরূপ। বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। এসময় তিনি জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ