ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ২৩:১৯:৪৭
​বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ​বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম মনির চৌধুরী রানা 

 বোয়ালখালীতে পুকুরে ডুবে আড়াই বছর বয়সী মো. হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর সারোয়াতলী গ্রামের সর্দার পাড়া মোরশেদ কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন চন্দনাইশ উপজেলার দোহাজারী ডাকবাংলো ৩নং রোডের মো. তৈয়ব আলীর ছেলে। কাজের প্রয়োজনে পরিবারসহ তিনি উত্তর সারোয়াতলী গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, বিকেল ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ