ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ২২:৪১:৫২
​আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ​আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মো নাহিদুর রহমান শামীম
 মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 


মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় তার আগমন টের পাননি কেন্দ্র সংশ্লিষ্ট কেউ।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কেন্দ্র দুটির সার্বিক পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, শৃঙ্খলা এবং পরিবেশ যাচাই করেন। আকস্মিক এই সফরে কেন্দ্রগুলোর বাস্তব পরিস্থিতি সরাসরি মূল্যায়নের সুযোগ পান তিনি।

পরিদর্শনের এক পর্যায়ে জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট পরিদর্শকদের তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ নির্দেশ বাস্তবায়নের জন্য ইউএনওকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি এবং সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের এমন নজরদারি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ