ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ২১:১৭:৩১
ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৮) নামের মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামের দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে বিজয়পুর গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে মাহিন্দ্র ‌থ্রি হুইলার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে এক‌টি চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইও‌য়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, ঘাতক ট্রাক‌টি তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত ক‌রে আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হ‌য়ে‌ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ