ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ১৩:৫৪:৩৮
দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত
নিজস্ব প্রতিবেদক
কয়েকদিন বিরতির পর গতকাল সোমবার থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বেড়ে আজ আরো বিস্তৃত লাভ করতে পারে। অর্থাৎ সোমবার দেশের ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা বেড়ে আরো কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ অবস্থা আগামী ২৬ এপ্রিল নাগাদ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, গতকাল রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। আজও তা অব্যাহত থাকবে। এছাড়া আরো কিছু জেলায় বিস্তার হতে পারে। এদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একইভাবে আগামী দুইদিন তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

চলতি মাসে একাধিক দফায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ ও ২৬ এপ্রিলের দিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।

এর আগে চলতি মাসের শুরু থেকে ৪ তারিখ নাগাদ চলে তাপপ্রবাহ। গত ২ এপ্রিল দেশের ১৭ জেলায় এবং পরদিন ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবারও ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। ৩ এপ্রিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় চলতি মাসের শুরুর দিকে টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর পর থেকে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কমে যায়। এতে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি। এরপর আবার ১২ থেকে ১৫ এপ্রিল নাগাদ মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যায়। এরপর ১৬ থেকে ১৯ এপ্রিল নাগাদ চারদিন বিরতির পর গতকাল সোমবার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এ দফায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ