ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ১২:৫১:০২
দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন কলাবাগান এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম (৪২), মো. ইয়াসিন (১৮), সাইদুল শিকদার (২৪), নিজাম বেপারী (৪৫), রাকিব হাওলাদার (১৮), শাহিন শেখ (৩০), আনু মণ্ডল (৩০), জাকারিয়া ফকির (১৮), মো. মিজান (৪৫) ও শাকিলা আক্তার (১৮)।

জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্য রাত থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানের নেতৃত্বে কোস্ট গার্ড, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদীতে কাটার (বালু উত্তোলনকারী খননযন্ত্র) ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি কাটার ও দুটি বালহেড জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত কাটার ও দুটি বালহেড দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ