*র্যাব-৯, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর যৌথ অভিযানে সিলেট শহরের কালীঘাটে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, অবৈধভাবে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ০৪টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা
*র্যাব-৯, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর যৌথ অভিযানে সিলেট শহরের কালীঘাটে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, অবৈধভাবে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ০৪টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর যৌথ অভিযানে
সিলেট শহরের কালীঘাটে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, অবৈধভাবে খাদ্য দ্রব্যে
নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ০৪টি
প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,
হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি
রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ|
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায়
পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ না করা, ধার্য্যক...ত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বা সেবা
বিক্রয় না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ করা এবং পণ্যের
গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বো”চ খুচরা বিক্রয়
মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে
লিপিবদ্ধ করার কথা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না| উক্ত আইন লঙ্ঘন করলে
সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার
বিধান রয়েছে| এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে র্যাব-৯
গোয়েন্দা তৎপরতা জোরদার করে|
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট,
সেনাবাহিনী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর একটি যৌথ
আভিযানিক দল অদ্য ২০/০৪/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ১৪.২৫ ঘটিকা হতে
বিকাল ১৭.৪৫ ঘটিকা পর্যন্ত সিলেট শহরের কালীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে
অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, অবৈধভাবে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার
এবং দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,
২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ০১| সৌদিয়া ট্রেডার্স, কালীঘাট, সিলেট’কে ৫০,০০০/-
টাকা, ০২| মেসার্স এ.এস ট্রেডার্স, কালীঘাট, সিলেট’কে ৮০,০০০/- টাকা, ০৩|
খান ট্রেডার্স কালীঘাট, সিলেট’কে ৫০,০০০/- টাকা এবং ০৪| রহমান এন্ড ব্রাদাসর্,
কালীঘাট, সিলেট’কে ২০,০০০/- টাকা জরিমানাসহ সর্বমোট ২,০০,০০০/- টাকা
জরিমানা করা হয়|
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জন¯^ার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স