র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন গ্রেফতার
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্লুলেস হত্যা মামলায়
অভিযুক্ত ০১ জন গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম নুর আহম্মদ (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল
থানাধীন কালিক”ছ এলাকার বাসিন্দা| ভিকটিম একই এলাকার ঢাকার বাসিন্দা শেখ রায়হান
আহাম্মেদের গ্রামের বাড়িতে দীর্ঘ ২৪ বছর যাবত কেয়ারটেকার হিসেবে চাকুরী করে
আসছিলেন| ভিকটিম প্রতিদিন রাত ২১:০০ ঘটিকা হতে ভোর ০৬:০০ পর্যন্ত শেখ রায়হান
আহাম্মেদের গ্রামের বাড়িতে ডিউটি করে বাড়িতে ফেরত আসতেন| প্রতিদিনের ন্যায় ঘটনার
দিন গত ২২/০৩/২০২৬ খ্রি. তারিখ ভোর বেলা ভিকটিম বাড়িতে ফিরে না আসলে তার ছেলে
আনুমানিক সকাল ০৬:৩০ ঘটিকার সময় শেখ রায়হান আহাম্মেদ এর বাড়িতে গিয়ে
ডাকাডাকি করেন| ডাকাডাকি করে কারো কোন সাড়া শব্দ না পেয়ে সে বাড়ির বাউন্ডারির
ওয়াল টপকে ভিতরে প্রবেশ করলে ভিকটিমকে গুরুতর রক্তাক্ত জখম অব¯’ায় একটি পরিত্যক্ত ঘরের ভেতরে
পড়ে থাকতে দেখেন|
পরবর্তীতে ভিকটিমকে অচেতন অব¯’ায় উদ্ধার করে সরাইল উপজেলা
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে
রেফার্ড করেন| সেখানে চিকিৎসাধীন থাকাকালীন ভিকটিমের শারিরীক অব¯’ার অবনতি হলে
কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন| পরবর্তীতে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করেন| ভিকটিমের ছেলের
ধারণা অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা ভিকটিমের কপালে ও মাথায় গুরুতর আঘাত করার ফলে তিনি
মৃত্যুবরণ করেন| উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন| এরই প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামি/আসামিদের আইনের
আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে|
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার
একটি যৌথ আভিযানিক দল গত ১৯ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৬.১৫
ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা
করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মামলা নং- ৩৪, তাং- ২৬/০৩/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪
পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্লুলেস হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত ০১ জন
পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামি- মোঃ মনির (৩৭), পিতা-
ওয়ালী মৃধা, সাং- লাখীর বাড়ি, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া|
পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার
সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে
র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স