এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রুবেল আলম নাগরের শুভেচ্ছা
এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রুবেল আলম নাগরের শুভেচ্ছা
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা সদর পৌরসভার ৩ নং জগতপুর ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী রুবেল আলম নাগর।
রুবেল আলম নাগর বলেন, "এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ পরিশ্রমের পর শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিতে যাচ্ছে। আমি আশা করি, সদর পৌরসভার সকল পরীক্ষার্থী অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ভালো ফলাফলের মাধ্যমে আমাদের সদর পৌরসভার
মুখ উজ্জ্বল করবে।"
উল্লেখ্য যে, আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি শুভকামনা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স