ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১২:১৭:৫৬
জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছাবেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, তার ‘প্রতিনিধিরা’ সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। তার এই পোস্টে পরেই হোয়াইট হাউস জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, এই প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার থাকবেন, যারা আগের আলোচনাতেও উপস্থিত ছিলেন।

তেহরান এখনো তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকায় কর্মকর্তারা এতে অংশ নেবেন না।

প্রথম দফা আলোচনায় শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ