হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১৯-এপ্রিল ২০২৬) গভীর রাতে কিশোর গ্যাং দমনে পরিচালিত এ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি চাইনিজ (দেশীয়) কুড়াল, ২টি লোহার হাতলযুক্ত লম্বা কিরিচ, ৩টি কাঠের হাতলযুক্ত রামদা, ১টি এসএস পাইপের হাতলযুক্ত কিরিচ, ১টি হাতলবিহীন রামদা, ৩টি লোহার পাইপ এবং ৩টি অ্যালুমিনিয়ামের পাইপ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স