ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ২১:২৪:৩০
​রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক ​রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক
মাসুদ রান্না রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে নৃত্যশিল্পের বিকাশ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অরণ্য কুসুমকে সভাপতি এবং মোহাম্মদ আলী হাসান তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়াও সংগঠনের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ফয়সাল মাহমুদ ফরিদ ও মোঃ ফরহাদ হোসেন আদনান।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, নৃত্যকলার প্রসার এবং সংশ্লিষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। 

কমিটির নতুন দায়িত্বশীলরা ইতোমধ্যে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল ও উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন জোয়ার আসবে এবং স্থানীয় নৃত্যশিল্পীরা তাদের মেধা বিকাশের আরও ভালো সুযোগ পাবেন।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম যাচাই-বাছাই শেষে অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নতুন এই নেতৃত্বের হাত ধরে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ