ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয় এমন সিদ্ধান্ত নেবে না সরকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ২১:১৩:২৯
জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয় এমন সিদ্ধান্ত নেবে না সরকার জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয় এমন সিদ্ধান্ত নেবে না সরকার
নিজস্ব প্রতিবেদক
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত যদি জনগণের কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধা হয়, সে সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে না। তিনি বলেন, আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি আওয়ামী লীগের সময়ে নেওয়া হয়েছে। এখানে অনেক শর্ত আছে, কিছু শর্ত বিএনপি সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আওয়ামী লীগ ছিল অনির্বাচিত সরকার, বিএনপি নির্বাচিত সরকার।

 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় যোগদান শেষে রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। ১৩ থেকে ১৮ এপ্রিল আইএমএফের ওই সভা অনুষ্ঠিত হয়।



সাংবাদিকের অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আওয়ামী লীগের যে প্রোগ্রাম, সেটি ছয়-সাতটি মাস পর শেষ হয়ে যাবে। পরবর্তী সময়ে প্রোগ্রামে যাওয়া হবে কি না, সেটি এই সরকার সিদ্ধান্ত নেবে।

ফ্যামিলি কার্ড চালু করার কারণে আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরে যেতে পারে, অথবা ঋণ ছাড় করার কারণে নতুন শর্ত আরোপ করছে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই। বরং ফ্যামিলি কার্ডকে সব পক্ষ প্রশংসা করেছে। অর্থনীতির সুফল দরিদ্র জনগণের কাছে এর মাধ্যমে পৌঁছে যাবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জনগণের কল্যাণকে বাইরে রেখে কোনো দাতা সংস্থার শর্ত পূরণের সুযোগ নেই। ফ্যামিলি কার্ড সব উন্নয়ন সহযোগীদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ