ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তল্লাশির সময় মাদক কারবারিদের মারধরে হাসপাতালে পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১৭:৪০:০৬
তল্লাশির সময় মাদক কারবারিদের মারধরে হাসপাতালে পুলিশ সদস্য তল্লাশির সময় মাদক কারবারিদের মারধরে হাসপাতালে পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় তল্লাশির সময় মাদক কারবারিদের মারধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক পুলিশ সদস্য। শনিবার রাতে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত। এ ঘটনায় রোববার পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনকালে টঙ্গীবাজার এলাকায় পুলিশের টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করছিলেন। এ সময় কনস্টেবল রাহাতকে লক্ষ্য করে কয়েকজন মাদক কারবারি অতর্কিত হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।


এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় রোববার দুপুরে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ