ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বানারীপাড়ায় ভোজ্য তেল মজুদ করার অপরাধে দুই. ব্যবসায়ীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১৭:৩১:৩০
​বানারীপাড়ায় ভোজ্য তেল মজুদ করার অপরাধে দুই. ব্যবসায়ীকে অর্থদন্ড ​বানারীপাড়ায় ভোজ্য তেল মজুদ করার অপরাধে দুই. ব্যবসায়ীকে অর্থদন্ড

রাহাদ সুমন,
বরিশাল প্রতিবেদক:


বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের বন্দর বাজারে ভোক্তা অধিকার রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোজ্য তেল মজুদ ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী মোঃ ইদ্রিসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণ ভোজ্য তেল সংরক্ষণের চিত্র উঠে আসে। ময়লা-আবর্জনার মধ্যে প্রায় ২৬ শত লিটার তেল মজুদের প্রমাণ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,পরাণ সাহা স্টোরে ৮ হাজার ১ শত ৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুদ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ( ১৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসন,
র ্যাব ও পুলিশের  এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব জানান,
“বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ