নাইক্ষ্যংছড়িতে ছাত্রশিবির'র উদ্যোগে এসএসসি/দাখিল পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল
নাইক্ষ্যংছড়িতে ছাত্রশিবির'র উদ্যোগে এসএসসি/দাখিল পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
আসন্ন ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল )সকাল ১০টায় স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলার সাহিত্য সম্পাদক মো: সাইফুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলার সভাপতি মো: নুর ছাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম তাকি।
সঞ্চালনা করেন সলিম উল্লাহ (সেক্রেটারি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা)
প্রধান মেহমানের বক্তব্যে মো: সাইফুল ইসলাম বলেন, "আগামী দিনের সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের নৈতিকতার সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি একজন আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হোক তোমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মো: ইসমাইল, হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ক্যারিয়ার ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স