ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১৬:০৭:২৭
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন সেনাপ্রধানের আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেলওয়াকার-উজ-জামান গত শনিবার বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।

এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য কার্যকর ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণে সক্ষম হবে।

পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন। আজ রবিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ