ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে গ্যাস চুক্তি বাড়াতে আগ্রহী তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১১:০০:০৭
ইরানের সঙ্গে গ্যাস চুক্তি বাড়াতে আগ্রহী তুরস্ক ইরানের সঙ্গে গ্যাস চুক্তি বাড়াতে আগ্রহী তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তিটি বাড়াতে চায় তুরস্ক। বর্তমান চুক্তির মেয়াদ আগামী মাসগুলোতে শেষ হতে চলেছে। তবে যুদ্ধের কারণে এ বিষয়ে এখনো আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আলপারসলান বায়রাক্তার।

আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক ফাঁকে তিনি বলেন, সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে আঙ্কারা ইরান থেকে গ্যাস কিনতে আগ্রহী।

বায়রাক্তার বলেন, ‘এখন কোনো আলোচনা চলছে না, তবে আমরা সম্ভাব্য চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা করতে বসতে পারি।’

তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা সত্ত্বেও তুরস্ক কোনো সরবরাহ ঝুঁকির সম্মুখীন হয়নি।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ