ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত; স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ২০:১০:০৬
​শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত; স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন ​শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত; স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন



রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক:

এবার জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে বিচার বিভাগ জামিন দিয়েছে, আমি মনে করি এটি ভালো সিদ্ধান্ত হয়েছে। তিনি একজন নারী। বিচার বিভাগ নিশ্চয়ই বিচার বিবেচনা করেই জামিন দিয়েছেন। ভোলায় ৩ দিনের সরকারি সফরের শেষ দিনে (১৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ভোলা সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটা আমার জানা নেই। যেহেতু দলীয় পদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) থেকে পদত্যাগ করেছি তাই দলীয় রাজনীতি নিয়ে অতোটা মাথা ঘামাই না। তবে আশা করি বাংলাদেশে সব রাজনৈতিক দলের একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক।

স্পিকার বলেন, গত ২০ বছর যাবৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জণগণ গণতন্ত্রমনা, রাজনীতি সচেতন, তারা কোনো স্বৈরশাসককে মেনে নেয় না।২০২৪ এর আন্দোলনে সারাবিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে। সাধারণত আমাদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে পরাশক্তিসমূহ একটু হেয় করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে দেশবাসী সত্যিকার অর্থে এটি নিয়ে অনেক গর্ব করতে পারে।

তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন বিশ্বের নিত্যদিনের ঘটনা কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করেছে।

স্পিকার বলেন, আমি আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমানের নির্বাচিত সরকার এদেশের মানুষের জন্যে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। রাজনৈতিক দলের যে প্রধান কাজ অর্থনীতির উন্নয়ন সাধন সে ব্যপারে ইতোমধ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্তার শিকার না হয় এটাও আমরা দেখতে চাই। বাংলাদেশের মাটিতে আইনের শাসন ভালোভাবে প্রতিষ্ঠা হোক এটাও আমরা আশা করি।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ