ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে শ্মশানঘাট থেকে উদ্ধার নবজাতক কন্যা, রহস্যজনক যুবকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ১৩:১৮:০৮
রাজস্থলীতে শ্মশানঘাট থেকে উদ্ধার নবজাতক কন্যা, রহস্যজনক যুবকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য রাজস্থলীতে শ্মশানঘাট থেকে উদ্ধার নবজাতক কন্যা, রহস্যজনক যুবকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য
রাজস্থলী (রাঙ্গামাটি)প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্মশানঘাট থেকে এক সদ্যোজাত কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের ছাগল খাইয়া এলাকায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাটে একটি নবজাতক কন্যা শিশু পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা প্রেমত কুমার দে শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি এগিয়ে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান এবং আপাতত নিজের হেফাজতে রাখেন। তিনি শিশুটিকে লালন-পালনের আগ্রহও প্রকাশ করেছেন। এদিকে, শিশুটিকে উদ্ধারের কিছুক্ষণ পর ঘটনাস্থলে আনুমানিক ২০-২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবক উপস্থিত হয়ে নবজাতকটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি হুমকিমূলক আচরণ করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই যুবক মোটরসাইকেলযোগে দ্রুত স্থান ত্যাগ করে। নবজাতক কন্যাটির পরিচয় এবং কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে—এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে চন্দঘোনা থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন - রাজস্থলী ইউ এন ও মহোদয়কে অবগত করা হয়েছে। তিনি আগামী কাল সমাজ সেবার কার্যালয়ের মাধ্যমে শিশুটির বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পাদন করবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ