খুলনার 'বি কোম্পানির' সদস্য এবং গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বাদশাকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল
খুলনার 'বি কোম্পানির' সদস্য এবং গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বাদশাকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল
নিজস্ব প্রতিবেদক
খুলনার 'বি কোম্পানির' সদস্য এবং গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বাদশাকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৭/০৪/২০২৬ তারিখ রাত ২২:০০ ঘটিকার সময় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি'র হরিণটানা থানাধীন রাজবাধ এলাকার আয়েশা চৌধুরীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে গত ০৯/১১/২৫ ইং তারিখ আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় ফাইম নামক এক যুবককে গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি *বাদশা (১৯),* পিতা: নৈমুদ্দীন সানা, সাং-দেয়ারা, থানা-কয়রা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
ধৃত আসামি বাদশার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ধৃত আসামি খুলনার 'বি কোম্পানির' সদস্য এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজর কছে জমা রাখতো মর্মে জানা যায়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি'র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স